1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
সকালে শপথ নিয়ে দুপুরে জানলেন তিনি আর চেয়ারম্যান নন - Ctg News BD
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

সকালে শপথ নিয়ে দুপুরে জানলেন তিনি আর চেয়ারম্যান নন

বিবি মরিয়ম, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৪১ বার পঠিত
  1. রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মোকাররম হোসেনকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপরও তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে জয়ী হন। কিন্তু পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় শপথ। আইনি লড়াই শেষে নির্বাচনে জয়ের ৮২ দিন পর আজ সোমবার সকালে শপথ নেন তিনি। এরপরও তাঁর চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি।

মোকাররম হোসেন আজ বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন, সরকারি এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলা পরিষদও আছে। বিষয়টি রংপুরে বেশ আলোচিত হয়ে উঠেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মোকাররম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শপথ নিয়ে কয়েক ঘণ্টার জন্য তো চেয়ারম্যান হয়েছি।’

গত ২৯ মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লাগের সভাপতি রুহুল আমিনকে ৮৩৩ ভোটে পরাজিত করেন বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন। ৪ জুন গেজেট প্রকাশিত হয়। ৩ জুলাই শপথের দিন ধার্য করা হয়।

এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ১৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত-১–এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন। ২৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালতের বিচারক মো. আবদুল মালেক। নিষেধাজ্ঞার কারণে তিনি ওই সময় শপথ নিতে পারেননি। তবে ১৪ আগস্ট হাইকোর্ট থেকে ৭ কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে রোববার রংপুর বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহণের সময় ধার্য করা হয়। সেই অনুযায়ী আজ সোমবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। শপথের কয়েক ঘণ্টা পর অপসারণের প্রজ্ঞাপনে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD