1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
সাবেক প্রতিমন্ত্রী পলককে গ্রেপ্তার দেখাল পুলিশ - Ctg News BD
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে রাজনীতির নোংরা খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন

সাবেক প্রতিমন্ত্রী পলককে গ্রেপ্তার দেখাল পুলিশ

মোঃ আসহাব উদ্দিন সাকিব
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯৮৮ বার পঠিত

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

বুধবার (১৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানার মামলার পরিপ্রেক্ষিতে আজ রাতে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। সে সময় তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD