1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় কোনো ছাড় নয়: চট্টগ্রামে আইজিপি - Ctg News BD
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ সাংবাদিক মোঃ কামাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয় দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় কোনো ছাড় নয়: চট্টগ্রামে আইজিপি

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১১ বার পঠিত

 পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রবিবার (৪ ফেব্রুয়ারী) চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন ডাঙ্গার চরে নবনির্মিত নৌ তদন্তকেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সম্প্রতি রাজধানীর বংশাল থানায় পুলিশ হেফাজতে বডি বিল্ডার ফারুকের মৃত্যুর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশ হেফাজতে কারো মৃত্যু হলে আমরা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করি। এক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়ে থাকে।

ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে যে তথ্য মেলে, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশপ্রধান বলেন, নবনির্মিত ডাঙ্গার চর নৌ তদন্তকেন্দ্র চালু হওয়ায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা,
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ এস এম মাহাতাব উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর দামপাড়ায় পুলিশ লাইনস মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন আইজিপি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD