1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
২৫ সাইবার আইনের কয়েকটি ধারা সাংবাদিকদের বিপদে ফেলতে পারে: বিচারপতি হাসান - Ctg News BD
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

২৫ সাইবার আইনের কয়েকটি ধারা সাংবাদিকদের বিপদে ফেলতে পারে: বিচারপতি হাসান

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০৬ বার পঠিত

হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, ‘সাইবার নিরাপত্তা আইনের পাঁচটি ধারা সাংবাদিকদের বিপদে ফেলতে পারে। যেমন ২১, ২৩, ২৫, ২৭ ও ২৮। এই পাঁচটি ধারা যে কোনোভাবেই বিপদে ফেলতে পারে। এই ধারাগুলোতে অপরাধকে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। অনেকে বলে থাকেন এই ধারাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য অস্পষ্ট রাখা হয়েছে।’

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় বিচারপতি এসব কথা বলেন। ফোরামের সভাপতি শামীমা আক্তার এতে সভাপতিত্ব করেন। কর্মশালা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

বিচারপতি হাসান আরিফ বলেন, ‘(সাইবার নিরাপত্তা আইনের) কয়েকটি ধারা মারাত্মক আকার ধারণ করতে পারে সাংবাদিকতায়। সংজ্ঞায়িত না করলে একেক সময় একেক সরকার আসবে একেক ভিউ নিয়ে। মন্ত্রীদের একেকজনের মাইন্ডসেট একেক রকম হবে। কেউ সাংবাদিকবান্ধব হবে, কেউ খুব বেশি সমালোচনা সহ্য করতে পারে না। অনেকের ইনটলারেন্স থাকে প্রচণ্ড। এ ছাড়া, আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টও ইনটলারেন্সের।’

এ সময় আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, ‘আদালতের রিপোর্টিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আদালত ও আইনজীবীদের কথোপকথন বড় করে না দেখে রায় ও আদেশ দেখতে হবে।’ এ ছাড়া শিশু অপরাধী ও শিশু ভুক্তভোগীর পরিচয় প্রকাশের ক্ষেত্রে আইন মানার ওপর জোর দেন তিনি।

বিচারপতি হাসান আরিফের বক্তব্য প্রসঙ্গে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের চিন্তার কোনো কারণ নেই। সঠিক প্রমাণ নিয়ে সাংবাদিকতা করলে কারও কিছু বলার থাকবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD