1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
সরকারের নিয়ন্ত্রিত নির্বাচন ছিল, সরকার গ্রহণযোগ্য হবে না  : জি এম কাদের - Ctg News BD
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

সরকারের নিয়ন্ত্রিত নির্বাচন ছিল, সরকার গ্রহণযোগ্য হবে না  : জি এম কাদের

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৬৩ বার পঠিত

৭ জানুয়ারি সঠিক নির্বাচন হয়নি, এটি সরকারের ইচ্ছানুযায়ী একটি নিয়ন্ত্রিত নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এই সরকারকে কেউ বিশ্বাস করবে না, সরকারের গ্রহণযোগ্যতা যেটা ছিল, সেটাও থাকবে না।

সোমবার(৮ জানুয়ারি) দুপুরে জি এম কাদের গণমাধ্যমকে এসব কথা বলেন।

জি এম কাদের গতকাল রোববার ভোটের পর নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। ভোটের পর প্রতিক্রিয়া না জানালেও আজ সকালে রংপুরে জি এম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, ২-৩ দিন পরে ঢাকায় ফিরবেন। তখন দলের নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন।

পরে মুঠোফোনে জি এম কাদের বলেন, কোথাও সুষ্ঠু নির্বাচন হয়েছে, আবার কোথাও কোথাও ফ্রি করে দেওয়া হয়েছে, সেখানে সরকারের ইচ্ছানুযায়ী ঢালাওভাবে অনিয়ম হয়েছে। আগে থেকে নির্ধারণ করা ছিল, কাকে পাস করানো হবে। অর্থাৎ, নির্বাচনটা সরকার নিয়ন্ত্রণ করেছে। আগে যেভাবে নির্বাচন হয়েছে, এটাও সে রকম।

তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, সরকার আশ্বাস দিয়েছিল, নির্বাচন আগের মতো হবে না। কেন্দ্র জবরদখল হবে না, প্রশাসন নিরপেক্ষ থাকবে, সেটা পাইনি।

ভোট চলাকালে দুপুরে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘সব সময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করে নির্ভেজাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কি না, তা বিকেল হলেই বোঝা যাবে।’

সংসদে বিরোধী দল কে হবে এমন বিষয়ে জি এম কাদের বলেন, সেটা আমি জানি না। তবে আইন অনুয়ায়ী যা হওয়ার, তা–ই হওয়া উচিত। স্বতন্ত্র প্রার্থীদের একটি বড় অংশ জয়ী হয়েছে। এরপর আমরা (জাপা) আছি। স্বতন্ত্ররা তো দলীয় না। স্বতন্ত্র দিয়ে তো কোনো বিরোধী দল হয় না, তাঁদের দলে যোগ দিতে হবে।

তিনি আরও বলেন, ৫টি হোক ১০টি হোক, নৌকার বিপক্ষে এখন পর্যন্ত লাঙ্গল আছে, এ পর্যন্তই জানি। আমরা সংসদে যেতে চেয়েছি, যে কয়টা হোক পেয়েছি। তবে নির্বাচন ভালো হয়নি। এখন আমরা বসব পরবর্তী পদক্ষেপের জন্য।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ যে ২৬টি আসনে নৌকার প্রার্থী দেয়নি, সেটা তাদের পছন্দে হয়েছে। এই তালিকার অনেকে আমাদের দল থেকে বহিষ্কৃত। রংপুর ছাড়া দুই-এক জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেটা সরকারের ইচ্ছানুযায়ী। বাকিগুলোতে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে, ছাড় দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD