1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
রাজধানীসহ সারাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত - Ctg News BD
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

রাজধানীসহ সারাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১০০৯ বার পঠিত

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড ভূমিকম্প এলার্টের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো ঢাকা কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।
রাজধানীর বাইরেও বিভিন্ন জেলা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

গুগল ভূমিকম্প সিস্টেমে দেখায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে উৎপত্তিস্থল চাঁদপুরের শাহরাস্তি উপজেলাতে এর মাত্রা ছিল ৬.০০।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD