1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইছহাক তালুকদারকে গ্রেফতার করা হোক - Ctg News BD
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইছহাক তালুকদারকে গ্রেফতার করা হোক

হারুন-অর-রশিদ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৯০ বার পঠিত
  1. সিটিজি নিউজ ডেস্কঃ- লাইফ ইন্সুরেন্স, ডেসটিনি ২০০০ লিঃ ও ইউনি পে টু ইউর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন লোক হইতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বেশ কিছুদিন পলাতক হন চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পূর্ব চর খিজিরপুর গ্রামের বাসিন্দা মোঃ মুছার পুত্র মোঃ ইছহাক তালুকদার। বর্তমানে বোয়ালখালী থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘোরাঘুরি করিতেছে। ইছহাক বেশ ভূষায় আলেমের মত হলেও, প্রতারকের শীর্ষ গডফাদার মর্মে এলাকার লোকজন জানায়। তার বিরুদ্ধে সিএমএম আদালত, চট্টগ্রামে একাধিক মামলা আছে। তৎমধ্যে সি আর মামলা নং ১১৭১ এবং ৭৪৩ এর রায় হয়। ১১৭১মামলাটি ডেসটিনির নামে এবং ৭৪৩ মামলাটি ইউনি পে টু ইউর নামে টাকা আত্মসাত সংক্রান্ত মামলা। মামলাদ্বয়ের বাদী ও অপরাপর ভূক্তভোগীরা উপরোক্ত সাজাপ্রাপ্ত আসামীকে দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানার ওসিহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন জানান। ইছহাক তালুকদারের সাজা না হওয়ার জন্য, আসামীর দলীয় প্রভাবশালী লোকজন, বিভিন্নভাবে তদ্বীর করলেও সি আর ৭৪৩ নং মামলার ০২ বৎসর সাজা হয় মর্মে উক্ত মামলার বাদী মোঃ আমির হোসেন জানান।
    আসামী মোঃ ইছহাক তালুকদার এর পুর্নাঙ্গ ঠিকানাঃ
    মোঃ ইছহাক তালকুদার, পিতা-মোঃ মুছা, হাজী রমজান আলী তালুকদার বাড়ী, সাং- পূর্ব চরখিজিরপুর, চরখিজিরপুর ইউনিয়ন, (হাজী নুরুল হক কলেজের পার্শ্বের রাস্তা হয়ে হিন্দু পাড়া অতিক্রম করে, দিনের দোকান ও পুল। তৎপরে সৈয়দা নূরনাহার জামে মসজিদ এর পশ্চিম দিকের বাড়ী হইল ইছহাকের) থানা: বোয়ালখালী, চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD