1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছে জাপা, রাতেই আসন সমঝোতার দাবি - Ctg News BD
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছে জাপা, রাতেই আসন সমঝোতার দাবি

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯০ বার পঠিত

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আসন সমঝোতার বৈঠক এখনো হয়নি। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে জাপার শীর্ষ নেতারা এখন বৈঠক করছেন। সূত্র জানায়, প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছেন তারা। জানা যায়, আজ রাতেই আসন সমঝোতার জন্য চাপ দিচ্ছেন তারা। একাধিকবার ফোনে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার রাত ১১টা ৫৫ মিনিট) নিজেদের মধ্যে বৈঠক করছেন তারা। একটি বিশ্বস্ত সূত্র জানায়, জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ফোনে লাউড স্পিকারে কথা বলেন ওবায়দুল কাদেরের সঙ্গে। তিনি রাতের মধ্যেই সমঝোতার কথা বলেন। সমঝোতার আসনে নৌকা প্রত্যাহারের দাবি জানান। সূত্রটি আরও জানায়, নির্বাচন থেকে প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছেন।

ভেতরে বৈঠক করছেন সিনিয়র নেতারা। আর বাইরে থাকা নেতাকর্মীরা জানান, দলের ভালো চিন্তা করে নির্বাচন থেকে পিছু হটা দরকার।

অপেক্ষারত এক নেতা বলেন, আওয়ামী লীগ আমাদের দমন পীড়ন করে আসছে। নির্বাচন বৈধতা দেবার জন্য দলের স্বার্থ বিসর্জন না দেয়াই ভালো।

জানা যায়, বৈঠকে মহাসচিব মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ উপস্থিত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD