1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর কলকাতা পুলিশের বড় রদবদল করা হলো - Ctg News BD
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ঘোষনা
বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএসসিতে রেকর্ড পরিমান মুনাফা “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যাখ্যা” প্রতিবাদলিপি ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন

জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর কলকাতা পুলিশের বড় রদবদল করা হলো

বেবী চক্রবর্তী, কলকাতা
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭১ বার পঠিত
  1. বেবী চক্রবর্ত্তী: কলকাতা:- ঘোষণামতো সরিয়ে দেওয়া হল বিনীত গোয়েল ও অভিষেক গুপ্তাকে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হলেন তিনি। এদিকে এডিজি এসটিএফ করা হল বিনীতকে। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হল EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে।

১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা। এর আগে তিনি রাজ্য পুলিশে এডিজি (আইন-শৃঙ্খলা) ছিলেন। এবার শুরু হতে চলেছে তাঁর নতুন ইনিংস। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন তিনি। কিছুক্ষণ আগেই এই বিষয়ে বিজ্ঞাপিত জারি করা হয় নবান্ন থেকে। অন্যদিকে, বিনীত গোয়েলকে পাঠানো হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি করে। রাজ্য পুলিশের যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তার নতুন এডিজি হচ্ছে জ্ঞানবন্ত সিং। জাভেদ শামিম যিনি এতদিন পর্যন্ত এডিজি আইবি ছিলেন, তিনি এবার রাজ্য পুলিশের নতুন এডিজি আইন-শৃঙ্খলা হচ্ছেন। তার পাশাপাশি মনোজ বর্মা যিনি এডিজি আইন-শৃঙ্খলা ছিলেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন। ১৯৯৮ ব্যাচের এই আইপিএস অফিসার এর আগে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন। জঙ্গলমহলে, দার্জিলিঙে কাজ করেছেন। বিভিন্ন সময়ে সংকট মোকাবিলার কাজে পুলিশকে নেতৃত্ব দিয়েছেন। সেখানে সরকারের সাফল্য এসেছে। রাজ্যপালের এডিসি পদ থেকে সরানো হল আইপিএস মনীশ যোশীকে। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিভিশনের অতিরিক্ত ডিসি হিসেবে দায়িত্ব পেলেন তিনি। আর রাজ্যপালের এডিসি পদ দেওয়া হল আইপিএস শান্তি দাসকে। তিনি ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD