1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রাম কারাগারে কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার - Ctg News BD
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

চট্টগ্রাম কারাগারে কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯১২ বার পঠিত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম নেওয়াজ নামে এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার(১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কারাগারের ভেতরের খাদ্য গুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের অংশ দিয়ে ঝুলছিল ওই কয়েদির মরদেহ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পরদিন মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে কারা কর্তৃপক্ষ।

ইব্রাহিম নেওয়াজের বাড়ি রাঙামাটি পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডে। রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি আদালতের সাজা পরোয়ানা মূলে গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে কারাগারে বন্দি।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় রাতের খাবার দিতে গিয়ে বন্দি গণনার সময় একজন কম পাওয়া যায়। পরে খাদ্য গুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ইব্রাহিমকে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কারা অভ্যন্তরে বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করেছে কারা কর্তৃপক্ষ। কমিটিতে চট্টগ্রাম বিভাগের আরও তিন জেলা কারাগারের তিন জেল সুপারকে সদস্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD