1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
  3. techsupport9056@gmail.com : techsupport90 :
  4. yg8yvgslpg@gmail.com : wp6htgwc :
চট্টগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্কুলশিক্ষক গ্রেপ্তার - Ctg News BD
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ঘোষনা
পূর্ব গুজরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই কিবরিয়ার বিরুদ্ধে ডিআইজি বরাবর অভিযোগ সীতাকুণ্ডে ২৪.২৬ শতক জমি নিয়ে প্রতারণার অভিযোগে মামলা খুলশীতে কর্মজীবী যুবককে হত্যা চেষ্টার অভিযোগ ডেইলি চট্টগ্রাম সমাচার-এ প্রচারিত সংবাদের প্রতিবাদ মুক্তিযোদ্ধা কোটায় চবিতে ভর্তি নিয়ে প্রশ্ন: রবিন নামক শিক্ষার্থীকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ, তদন্ত দাবি হাটহাজারীতে সরকারি গেজেট লঙ্ঘন করে মাদ্রাসায় পুনরায় সভাপতি হওয়ার পাঁয়তারা চট্টগ্রামের বাঁশখালীতে ফারহানাজের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি নিতে প্রতারণা, ভয়ভীতি ও জবর দখলের হুমকির অভিযোগ দুদককে নিয়ে অবাক করা তথ্য দিলেন সেই পিপি বাংলাদেশের মানুষ বুঝে গেছে রাজনীতির খেলা Vertex Life International Ltd-এর ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

চট্টগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৫০ বার পঠিত

চট্টগ্রাম নগরের পতেঙ্গার চতুর্থ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল জসিমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) সকালে শিক্ষক জাফর ইকবাল জসিমকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তার শিক্ষক জাফর ইকবাল জসিম নোয়াখালীর চাটখিল থানার বনাসা বাজারের মৃত জাকারিয়ার ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে নগরের পতেঙ্গা থানাধীন হাউজিং কলোনি মোড়ে বসবাস করছেন।  সেখানে আরও কয়েকজন মিলে বেশ কিছুদিন যাবৎ ‘চট্টগ্রাম বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ’ নামে একটা অনুমোদনহীন কিন্ডারগার্ডেন পরিচালনা করছেন তিনি।  সেই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক জাফর ইকবালের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, স্টিল মিল হাউজিং কলোনি এলাকায় একটি কিন্ডারগার্টেনে জাফর ইকবাল নামে এক শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলা হয়েছে। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বিজ্ঞান স্কুল নামে কিন্ডারগার্টেনের বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বেশ কয়েকবার এই শিক্ষক ধর্ষণ করেছে। সর্বশেষ গত ৯ই জানুয়ারি সকাল ১১টার দিকে এই শিশুকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় গতকাল ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD