1. admin@banglawebs.com : banglawebs :
  2. ctgnews16@gmail.com : ctgnewsbd : Nurul Absar Ansary
ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জব্দকৃত ১১৬ মিলিয়ন ডলার রাজস্ব হস্তান্তর করেছে - Ctg News BD
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ঘোষনা
ছয় মাস কারাভোগ শেষে মুক্ত সবুজ, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর ওপর হামলা–চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা। কদলপুর আইডিয়াল হাই স্কুলে অনিয়ম–দুর্নীতির অভিযোগের তদন্তের দাবী মানবাধিকার সংস্থার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা চান্দগাঁও থানায় দায়েরকৃত ইজ্জত নষ্ট মামলায় চার্জশীটভুক্ত রিয়াজ উদ্দিন রানা কি পার পাচ্ছেন? মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ তৈয়ব শাহের — পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন রাউজানে খাদ্যবান্ধব কর্মসূচির আড়ালে হরিলুটের অভিযোগ BNP জামায়াতসহ যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেন কে এই লাভলী? তালাক কার্যকরের পরেও তালাকদাতার পিছু ছাড়ছেনা! ইকবালের খরিদা সম্পত্তিতে বাধা প্রদানকারী কে এই ইসমাইল! সিটিজি নিউজ

ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জব্দকৃত ১১৬ মিলিয়ন ডলার রাজস্ব হস্তান্তর করেছে

আসহাব উদ্দিন সাকিব,
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩১৭ বার পঠিত
  1. ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জব্দকৃত ১১৬ মিলিয়ন ডলার রাজস্ব হস্তান্তর করেছে বলে জানিয়েছে দেশ দুটির অর্থ মন্ত্রণালয়।

মিডল ইস্ট মিরর জানিয়েছে, ১৯৯০ দশকের অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের মধ্য দিয়ে যাওয়া পণ্যের ওপর কর সংগ্রহ করে থাকে। পরে তা মাসিক ভিত্তিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়।

কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর তা আটকে দেওয়া হয়। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দকৃত অর্থ আটকে রাখার নির্দেশ দেন।

স্মোট্রিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীরে পাঁচটি ইসরায়েলি বসতিকে বৈধ করার বিষয়ে ইসরায়েলের মন্ত্রিসভা থেকে ছাড় পাওয়ার পরেই এই মাসে রাজস্ব স্থানান্তরের বিষয়ে সম্মত হন। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক চাপের কারণেই ইসরায়েল তহবিল স্থানান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD